১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ১৩:২৭আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:২৭

ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি নিয়মিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

তিনি দাবি করেন, গতরাতে  ভারতীয় ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে প্রবেশ করেছিল। লাহোর, চাকওয়াল, বাওয়ালপুর, অ্যাটক, রাওলাপিন্ডি, গুজরানওয়াল এবং করাচির আকাশ থেকে এগুলো ধ্বংস করা হয়েছে।

তবে লাহোরে একটি ড্রোন ধ্বংস হওয়ার আগে কিছুটা হামলা চালাতে সক্ষম হয় বলে জানিয়েছেন তিনি। ওই ঘটনায় চার সেনা কর্মকর্তা সামান্য আহত এবং কিছু সরঞ্জাম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ। এরপর থেকেই প্রতিবেশী রাষ্ট্রদুটোর মধ্যে যুদ্ধাংদেহী মনোভাব প্রকট হচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে বলে হুঁশিয়ার করেছেন লে. জে. চৌধুরি। ভারতের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে সামলাবেন।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম