পাকিস্তান সন্ত্রাসী অবকাঠামো বজায় রাখছে: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১৭:২৯আপডেট : ১০ মে ২০২৫, ১৭:২৯

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী অবকাঠামো জিইয়ে রাখার অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শনিবার (১০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গতমাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ৮ মে থেকে ভারত শুরু করেছে সিঁদুর অভিযান। এই অভিযানে বেসামরিক হতাহতের অভিযোগ আনা হয় ভারতের বিরুদ্ধে। তবে এই অভিযোগ খারিজ করে দিয়ে দোরাইস্বামী বলেছেন, পহেলগাওয়ে হামলার জবাবে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতেই কেবল হামলা চালিয়েছে ভারত সেনা।

এর আগে, পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, চলমান সংঘাতে ভারত হচ্ছে আগ্রাসী শক্তি। পাকিস্তান কেবল আত্মরক্ষা করছে এবং সে অধিকার তাদের রয়েছে।

তারারের এই বক্তব্যকে অসত্য উল্লেখ করে দোরাইস্বামী অভিযোগ করেন, পাকিস্তান কয়েকযুগ ধরে নিজেদের মাটিতে সন্ত্রাসী ঘাঁটি গড়ে উঠতে দিয়েছে। এ জন্য বেশি গভীরে যেতে হবে না, কেবল ওসামা বিন লাদেন কোথায় আশ্রয় নিয়েছিল, সেটা মনে করলেই চলবে।

উল্লেখ্য, আল কায়েদার সাবেক নেতা এবং যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ওসামা বিন লাদেনকে ২০১১ সালে হত্যা করা হয়। সে সময় পাকিস্তানের উত্তরাঞ্চলের এক বাড়িতে গোপন আশ্রয়ে ছিলেন তিনি।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক