লন্ডনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা, দুই শিক্ষার্থীর যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৫:২৩আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৫:২৩

তারিক হাসান ও সুয়াইব মাজিদ লন্ডনে ইসলামিক স্টেটের সমর্থনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করার দায়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার লন্ডনের এক আদালত এই রায় দেন।
অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীরা হলেন শেফার্ড বুশ পুলিশ স্টেশন ও প্যারাসুট রেজিমেন্ট টেরিটোরিয়াল আর্মি সেন্টারে ব্যর্থ হামলার মূল পরিকল্পনাকারী তারিক হাসান(২২) ও তার সহযোগী সুহাইব মাজিদ(২১)।
তারিক ও সুহাইবকে অস্ত্র সরবরাহ করার কথা স্বীকার করেছেন নেয়াল হ্যামলেট (২৫) ও নাথান কাফি(২৬)নামের অন্য দুই ব্যক্তি। তবে তাদের দাবি মতে, হামলার পরিকল্পনার কথা তারা কিছু জানতেন না।
লন্ডনে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী তারিক হাসান সুদান বিশ্ববিদ্যালয়ে সময় কাটিয়ে উগ্রপন্থীদের মতাদর্শে প্রভাবিত হন ও হামলা লন্ডনে সশস্ত্র হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করেন। হাসান তার সহযোগী হিসেবে নেন কিংস কলেজ লন্ডনের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মজিদকে।
স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবাদ বিরোধী বিভাগের প্রধান দিন হাইডন বলেন, ‘তাদের পরিকল্পনা ছিল একটি ঝটিকা বন্দুক হামলা চালিয়ে পালিয়ে যাওয়া। তাদের মূল লক্ষ্য ছিল পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও সাধারণ জনগণ।’  
সামাজিক মাধ্যমের অ্যাপ ব্যবহার করে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতেন তারা। পুলিশ জানায়, তাদের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে। এ ছাড়াও শিরশ্ছেদের গ্রাফিক চিত্র ও নানা জিহাদি উপকরণ উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। সূত্র – বিবিসি, সিএনএন

/ইউআর/বিএ/   

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম