হজে গিয়ে পাঁচ বছরে ৫০১ বাংলাদেশি হাজির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১৭:৪১আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:১৭

সৌদি আরবে হজ করতে গিয়ে গত ৫ বছরে ৫০১ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছর হজে গিয়ে শনিবার (২১ জুন) পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। এছাড়া ২০১৮ সালে সর্বোচ্চ ১৪২ জনের মৃত্যু হয়। চলমান হজ কার্যক্রমে সৌদি আরবে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ২৮৪ জন।

হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্যমতে, ২০১৮ সালে হজ করতে সৌদিতে যান ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন। এর মধ্যে মারা যান ১৪২ হাজি। ২০১৯ সালে যান ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এর মধ্যে মৃত্যু হয় ১১৭ জনের। ২০২০-২০২১ সালে মহামারি করোনার কারণে হজ কার্যক্রম বন্ধ ছিল। ২০২২ সালে হজে যান ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয় ২৬ জনের। ২০২৩ সালে হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন। এর মধ্যে ১২১ জন  মারা যান। ২০২৪ সালে হজে যান ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়। চলতি বছর হজে যান ৮৭ হাজার ১০০ জন। হজ কার্যক্রম শেষে বর্তমানে হাজিরা দেশে ফেরার মধ্যে রয়েছেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে শেষ হবে ফিরতি হজ ফ্লাইট। শনিবার পর্যন্ত হজ থেকে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন। আর মারা গেছেন ৩৮ জন।

বুলেটিন সূত্র আরও জানিয়েছে, চলতি বছর হজ ক্যাম্পের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে মোট ৬২ হাজার ৬০৩টি।

হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৫৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৩২৫ জনকে পরিবহন করেছে। এ পর্যন্ত মোট ১০৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

/আইএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম