পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ২৩:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২৩:৫৫

পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খানের অন্তত দেড়শ সমর্থককে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। মঙ্গলবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রীর গ্রেফতারের দ্বিতীয় বার্ষিকী ঘিরে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ থেকে এই ধরপাকড় চালানো হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গভীররাত এবং ভোরবেলা প্রায় ১২০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। বাকিরা পাঞ্জাব প্রদেশের লাহোর থেকে আটক হয়েছেন।

লাহোরের এক আদালতের বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রায় দুইশ সমর্থক 'ইমরান খানের মুক্তি চাই' স্লোগান দিতে থাকেন। সে সময় শহরজুড়ে আরও ছোট ছোট একাধিক দল বিক্ষোভ আয়োজন করেছিল।

পুলিশের উপ মহাপরিদর্শক ফয়সাল কামরান রয়টার্সকে বলেছেন, রাস্তা অবরোধের চেষ্টাকালে ৩৬ জনের মতো কর্মীকে গ্রেফতার করা হয়।

পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারির দাবি, এক লাহোর থেকেই দুই শতাধিক কর্মীকে আটক করা হয়েছে।

এই প্রতিবেদন লেখার সময়, ইসলামাবাদ এবং রাওলাপিন্ডির নিকটবর্তী এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সে সময় পরিস্থিতি শান্ত ছিল।

পিটিআইয়ের মিডিয়া উইং প্রকাশিত ভিডিওতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভের ঘটনা তুলে ধরা হয়েছে। যদিও রয়টার্স স্বাধীনভাবে সে সব ভিডিওর গ্রহণযোগ্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, পাঞ্জাব আঞ্চলিক সরকারের মুখপাত্র উঝমা বুখারি পিটিআইকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন, যা প্রত্যাখ্যান করেছেন দলটির মুখপাত্র।

/এসকে/
সম্পর্কিত
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
হাসপাতালের বেডে ফ্যান ভেঙে পড়লো পেটের ওপর, প্রাণ গেলো রোগীর
সর্বশেষ খবর
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
বিশ্বকাপ শেষ, শুরু নতুন অধ্যায়: আর্জেন্টিনার সামনে কী অপেক্ষা করছে?
বিশ্বকাপ শেষ, শুরু নতুন অধ্যায়: আর্জেন্টিনার সামনে কী অপেক্ষা করছে?
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’