যে প্রক্রিয়ায় ছিনতাই হয় মিসরের বিমান

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৪:২৬আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৪:২৬
image

যে প্রক্রিয়ায় ছিনতাই হয় মিসরের বিমান মঙ্গলবার মোট ৬২ আরোহী নিয়ে আলেক্সান্দ্রিয়া থেকে কায়রোর উদ্দেশে যাত্রা করে মিসরের এমএস১৮১ বিমানটি। হঠাৎ করে যাত্রীদের একজন বলে ওঠেন তার শরীরে বিস্ফোরক বেল্ট পরা আছে।
বিমানের পাইলটের বক্তব্যকে উদ্ধৃত করে মিসরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘বিস্ফোরণের হুমকি দিয়ে ওই যাত্রী বিমানটিকে সাইপ্রাসের লারকানায় অবতরণ করাতে বাধ্য করান।’
সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিমানটিতে একজন ছিনতাইকারী রয়েছেন। তার সঙ্গে মিসরের বিমান কর্তৃপক্ষের চলমান আলাপের এক পর্যায়ে বিমানের ৭ ক্রু আর ৪ বিদেশি নাগরিককে জিম্মি রেখে বাকিদের ছেড়ে দিতে রাজি হন তিনি।
তবে ওই ছিনতাইকারীর সঙ্গে আদৌ কোনও বিস্ফোরক আছে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির বিমান চলাচলবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইহাব রাসলান। তিনি বলেন, ‘ছিনতাইকারীর কাছে আদৌ কোনও বিস্ফোরক আছে কিনা সে ব্যাপারে আমরা সন্দিহান। কারণ মিসরের সকল বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকে। তবে এ ব্যাপারে আমরা পরে নিশ্চিত হতে পারব।’

এখনও ছিনতাইকারীর সঙ্গে মিসরের একটি দলের আলোচনা চলছে বলেও জানান তিনি।

এদিকে, লারনাকা বিমানবন্দরে আপাতত ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। অপেক্ষমাণ ফ্লাইটগুলো অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় প্লেনটি আলেকজান্দ্রিয়া থেকে ৮২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের