রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১৮:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৮:২৬

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র গোপন বৈঠকে বসেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস। আবুধাবিতে সোমবার (২৪ নভেম্বর) শুরু হওয়া ওই বৈঠকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল, ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধিদলের সদস্যদের থাকার কথা। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

বৈঠক সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা এবং আরও দুই ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ড্রিসকল। মঙ্গলবারও তাদের বৈঠক চলমান থাকার কথা ছিল।

প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর প্রধান কিরিলো বুদানভের সঙ্গেও ড্রিসকলের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়ার আলোচনায় ড্রিসকল বিগত কয়েকদিন ধরেই খুব স্পষ্টভাবেই সক্রিয় ছিলেন। তাই রাশিয়ার সঙ্গে বিষয়টি কার্যকরভাবে আলোচনা করতে তিনি সক্ষম।

সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে জেনেভায় বৈঠক করেছেন। ওই আলোচনায় অগ্রগতির ধারাবাহিকতায় আবুধাবির বৈঠক আয়োজিত হলো।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, আবুধাবিতে তিন পক্ষ একসঙ্গে নাকি আলাদা বৈঠকে বসেছেন—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সূত্র: এএ

/এসকে/
সম্পর্কিত
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক