নিউজিল্যান্ডে ভূমিধসে নিহত অন্তত ৬, উদ্ধার কাজ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪০

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে মাউন্ট মাউঙ্গানুই এলাকায় বৃহস্পতিবার ভূমিধসের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই কিশোরও রয়েছেন। ঘটনার সময় ক্যাম্পগ্রাউন্ডে গ্রীষ্মকালীন ছুটিতে থাকা পরিবাররা ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার উদ্ধারকাজ চলাকালীন মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে রবিবার ঘটনাস্থলে বড় ফাটল ধরা পড়ায় নিরাপত্তাজনিত কারণে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পুলিশ সুপার টিম অ্যান্ডারসন বলেন, “সবার নিরাপত্তার জন্য আমাদের সকল কর্মীকে এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে।”

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন, নিউজিল্যান্ড ও নিউজিল্যান্ডের জনগণ আপনাদের পাশে আছে।”

এ সপ্তাহের ভারী বৃষ্টিতে পাশের পাপামোয়া এলাকায় আরও দুইজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ঠিক হলে উদ্ধার কার্যক্রম ধীরে ধীরে পুনরায় শুরু করা হবে।

/এমবিএম/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?