'যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি আরব বেশি দিন টিকতে পারবে না'

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ০৯:০৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১০:২৪

সৌদি আরবকে সুরক্ষা প্রদানের যে নীতি ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অনুসরণ করছে তার বিরোধিতা করেছেন দেশটির রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার উইকনসিস রাজ্যের রেসাইন কাউন্টিতে এক নির্বাচনি প্রচারণায় তিনি নিজের এ অবস্থানের কথা জানান।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেসব দেশকে সুরক্ষা দিচ্ছে তাদের উচিত দেশটিকে এর বিনিময়ে অর্থ দেওয়া। বিশেষ করে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন, আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি্। কেউ সৌদি আরবের সঙ্গে বিবাদে জড়াতে আসে না। কারণ আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি। রিয়াদ এর বিনিময়ে উপযুক্ত মূল্য পরিশোধ করছে না। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত রিয়াদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। কারণ সৌদি আরবের তেলের ওপর ওয়াশিংটনের নির্ভরশীলতা ক্রমবর্ধমান হারে কমছে।

গতবছর এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, প্রাথমিকভাবে তেলের কারণেই আমরা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক রেখেছি। এখন আমাদের তেলের এতো প্রয়োজন নেই।

ট্রাম্প বলেন, আপনারা দেখবেন, সৌদি আরব খুব শিগগিরই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে। তাই তাদের অন্যের সহায়তা প্রয়োজন। আমাদের সাহায্য ছাড়া তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি