৯৩ শতাংশ দক্ষ কর্মীর যুক্তরাজ্য ছাড়ার শঙ্কা, অভিবাসন নীতির প্রস্তাবে উদ্বেগ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬

যুক্তরাজ্যে বসবাসরত ১০ হাজারের বেশি দক্ষ আন্তর্জাতিক পেশাজীবীর ওপর পরিচালিত এক জরিপে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রস্তাবিত অভিবাসন নীতিতে ভূতাপেক্ষ (রেট্রোস্পেকটিভ) পরিবর্তনের ইঙ্গিতের কারণে দেশটিতে কর্মরত দক্ষ জনশক্তির বড় অংশই যুক্তরাজ্য ছাড়ার কথা ভাবছেন।

সোমবার (১৩ এপ্রিল) ‘স্কিল মাইগ্রেন্টস অ্যালায়েন্স লিমিটেড’ (এসএমএএল) প্রকাশিত এ প্রতিবেদনে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ১০ হাজার ১৮৭ জনের মধ্যে ৬২ শতাংশ জানিয়েছেন—স্থায়ী বসবাসের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বা ১৫ বছর করা হলে তারা যুক্তরাজ্য ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। সম্ভাব্যদের হিসাব মিলিয়ে এই ঝুঁকি দাঁড়িয়েছে ৯৩ শতাংশে।

প্রস্তাবিত নীতির প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও। বিশেষ করে ‘স্কিলড ওয়ার্কার’ ভিসায় সপরিবারে যুক্তরাজ্যে যাওয়া নতুন অভিবাসীরা অনিশ্চয়তায় রয়েছেন। ইতোমধ্যে অনেক পরিবার সেখানে বসবাস, সন্তানদের উচ্চশিক্ষা কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করলেও নীতিগত পরিবর্তনের আশঙ্কায় সেগুলো হুমকির মুখে পড়েছে।

জরিপে অংশ নেওয়া ৯৮ দশমিক ৫ শতাংশ মূল ভিসা আবেদনকারী জানিয়েছেন, নতুন নীতি কার্যকর হলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে যারা ইতোমধ্যে ৪ থেকে ৫ বছর যুক্তরাজ্যে অবস্থান করছেন, তারা সবচেয়ে বেশি অনিশ্চয়তায় আছেন।

এদিকে সম্ভাব্য এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা খাতে। জরিপ অনুযায়ী, স্বাস্থ্য খাতের ৯৪ শতাংশ কর্মী যুক্তরাজ্য ছাড়ার কথা ভাবছেন। বর্তমানে এই খাতে এক লাখ ৩১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইটি ও প্রকৌশল খাতের প্রায় ৯০ শতাংশ কর্মী বিকল্প হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিবাসন বিষয়ক আসন্ন ‘হোয়াইট পেপার’-এ সরকার তাদের চূড়ান্ত অবস্থান জানাতে পারে। তবে এসএমএএল দাবি জানিয়েছে, নতুন কোনো নীতি যেন পুরনো কর্মীদের ওপর প্রযোজ্য না করা হয়। সংগঠনটির মতে, এই দক্ষ কর্মীরা শুধু শূন্যপদ পূরণ করছেন না, বরং অতিরিক্ত কর্মঘণ্টা দিয়ে যুক্তরাজ্যের জনসেবা খাত সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সরকার যদি ‘৫ বছরের প্রতিশ্রুতি’ থেকে সরে আসে, তবে তা দেশটির শ্রমবাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

/এম/  
সম্পর্কিত
‘আমদানি করা রাজনী‌তি’ ও এসাইলাম শিকারী‌দের খপ্প‌রে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ-বাংলাদেশিরা
লন্ডনের ঘটনায় যুক্তরাজ্য সরকারকে ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের
লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট