তুরস্কে আইএসবিরোধী সিরীয় সাংবাদিক গুলিবিদ্ধ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১২:৫৮আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৩:০৮

সিরিয়ার আইএসবিরোধী একজন সাংবাদিক তুরস্কে গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় এলাকায় মুখোশ পরা এক বন্দুকধারী তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়েন। বন্দুক হামলার শিকার ওই সাংবাদিকের নাম মোহাম্মদ জাহের আল শারকাত। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই সাংবাদিক আসাদবিরোধী বিদ্রোহীদের একজন কমান্ডারও ছিলেন।

রবিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানটেপ শহরের রাস্তায় পায়চারি করছিলেন মোহাম্মদ জাহের আল শারকাত। সে সময় এক অজ্ঞাত বন্দুকধারী তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে।

সিরিয়া ও ইরাকে আইএসের বর্বরতার শিকার হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ।

গুলিবিদ্ধ মোহাম্মদ জাহের আল শারকাত সিরীয় টেলিভিশন চ্যানেল আলোপ্পো টুডে’র একজন সংবাদকর্মী। এ চ্যানেলটি আইএসের কর্মকাণ্ডের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।

বর্তমানে তুরস্কের গাজিয়ানটেপ শহরের একজন সিরীয় অ্যাক্টিভিস্ট ইব্রাহিম আল আইদেলবি। তিনি বলেন, 'গত তিন মাসের মধ্যে এটা শারকাতের জীবনের ওপর দ্বিতীয় দফায় হামলা।' আইদেলবি বার্তা সংস্থা এএফফিকে বলেন, গুলিবিদ্ধ মোহাম্মদ জাহের আল শারকাত সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের একজন কমান্ডার ছিলেন। আইএস তার নিজ শহর আল বাব-এর নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত ছিলেন। পরে তুরস্কে এসে তিনি আলেপ্পো টুডে টেলিভিশনের একজন সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। সূত্র: এনডিটিভি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি