দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৬, ২২:২৩আপডেট : ২৩ জুন ২০২৬, ২২:২৩

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৩ জুন (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

কেমন ছিলেন স্টারমার, বার্নহামের পথ কি সহজ; ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন; চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি; চুক্তি বাস্তবায়নের ওপরই নির্ভর করছে আলোচনার সাফল্য: পেজেশকিয়ান; মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হতে হবে: নেতানিয়াহু উপদেষ্টা ডা. জাহেদের দিল্লি থেকে ফেরত আসা নিয়ে যা বললো ভারত- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর লেবার পার্টির নেতৃত্ব এবং ১০ ডাউনিং স্ট্রিটের চাবিকাঠি কার হাতে যাচ্ছে, তা নিয়ে দেশটির ক্ষমতাসীন দলের ভেতরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক পালাবদলের খেলা। সোমবার ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে এক ঘোষণায় স্টারমার নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করেন। দলীয় এমপিদের আস্থা হারানোর পর তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

 

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের ব্যয় মেটাতে প্রায় ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি)  ডলার প্রয়োজন বলে সিনেটরদের জানিয়েছে পেন্টাগন। এই অর্থের বেশিরভাগই ইরান যুদ্ধের খরচ বহনের জন্য প্রয়োজন হবে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বড় ধরনের সামরিক ব্যয় বৃদ্ধির চেষ্টা করছেন, তাতে আরও অর্থ যোগ হতে যাচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

গত সপ্তাহে সই হওয়া চুক্তি অনুযায়ী ইরান যদি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে ব্যর্থ হয়, তবে আবারও তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুন) তিনি ইরানকে উদ্দেশ্য করে এই নতুন সতর্কবার্তা দেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ কথা জানিয়েছে।

 

সুইজারল্যান্ডে চলমান আলোচনার সূত্র ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনার সফলতা নির্ভর করবে পারস্পরিক অঙ্গীকারগুলোর কঠোর আনুগত্য এবং সেগুলোর সঠিক বাস্তবায়নের ওপর। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

 

ইরান ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তোলা দরকার বলেও উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

 

/এএ/
সম্পর্কিত
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
‘ইরানের সরকারবিরোধীদের সহায়তায় স্টারলিংক পাচার করেছিল ইসরায়েল’
কী, কেন, কীভাবেইরান-মার্কিন যুদ্ধে শেষ পর্যন্ত জিতলো কে
সর্বশেষ খবর
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদী কায়দার পুনরাবৃত্তি: নাজিব মোমেন
সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদী কায়দার পুনরাবৃত্তি: নাজিব মোমেন
মাঠে নেমেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি রোনালদোর
মাঠে নেমেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি রোনালদোর
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম