দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ২০:৪১আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২০:৪১

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১ আগস্ট (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা; ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের;  আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করে দিন: মোদিকে গালাগালি করা তরুণীর আকুতি; নেতানিয়াহুকে রক্ষা করতেই আইসিসি বিরোধী অভিযান: ট্রাম্প; বাংলাদেশসহ ৫০ দেশের জন্য বাড়ছে মার্কিন ভিসা বন্ড; ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা

‘জীবন্ত নস্ট্রাদামুস’ হিসেবে পরিচিত অ্যাথোস সালমে দাবি করেছেন, ২০২৬ সালের জন্য করা তার ১০টি মূল ভবিষ্যদ্বাণীর মধ্যে দুটি ইতোমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। এবার বিশ্ববাসীকে নতুন এক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সালমে দাবি করেন, ফুটবলের বিশ্বকাপ জয়ী দল স্পেনের জয় এবং ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়টি তিনি আগেই সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সপ্তাহান্তজুড়েই এ ধরনের হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবের আশঙ্কায় সোমবার আর্থিক বাজার খোলার আগেই হামলা শেষ করার বিষয়টি নিয়ে আলোচনা করেছে দুই দেশ। তবে হামলা কখন শেষ হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করে দিন: মোদিকে গালাগালি করা তরুণীর আকুতি

শিক্ষার্থী বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি। ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা ওই তরুণীকে দুই হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলেন, বিক্ষোভে কিছু মানুষের প্রভাবে পড়ে আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছি।

নেতানিয়াহুকে রক্ষা করতেই আইসিসি বিরোধী অভিযান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে তার প্রশাসনের অভিযান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য কর্মকর্তাকে বিচারপ্রক্রিয়া থেকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, আইসিসির তদন্তের মূল লক্ষ্য তিনি নন। শুক্রবার (৩১ জুলাই) ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্ত্রীদের আইসিসি থেকে দেশগুলোকে বেরিয়ে আসতে উৎসাহিত করার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য বাড়ছে মার্কিন ভিসা বন্ড

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পরীক্ষামূলক কর্মসূচি স্থায়ী করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। নতুন এই নিয়মের আওতায় ৫০টি দেশের নাগরিকরা পড়বেন, যার মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভুটানও রয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ভিসা বন্ডের ফি বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। শুক্রবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছরের পর্যালোচনায় ভিসা বন্ড কর্মসূচির কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে। নতুন নিয়ম সোমবার থেকে চূড়ান্তভাবে কার্যকর হবে। ভবিষ্যতে এ তালিকায় আরও দেশ যুক্ত হতে পারে।

ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল

আরেকটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ না পেলে ইসরায়েল অথবা নিজের মাতৃভূমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মধ্য থেকে যেকোনও একটিকে বেছে নিতে হবে পেন্টাগনকে পাঠানো এক লিখিত চিঠিতে এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ।

/এএস/
সম্পর্কিত
১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরলো বই, জরিমানা ২৩ লাখের বেশি!
ধর্ম জিজ্ঞেস করেই গুলি, দাবি কুলগামে নিহত শ্রমিকের ভাই
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
সর্বশেষ খবর
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
‘লাইনে গ্যাস নেই, পাম্প বন্ধ’
‘লাইনে গ্যাস নেই, পাম্প বন্ধ’
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে