ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০৯:০২আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:০২

ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সরাসরি অংশগ্রহণ না করার বিষয়টি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ ঘোষণা দিয়েছেন। 

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। এ কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিমাণ কমানো হবে।

ট্রাম্প বলেন, এসব সামরিক মহড়া পরিচালনায় বিপুল অর্থ ব্যয় হয়, যার বড় অংশ যুক্তরাষ্ট্র বহন করে। একইসঙ্গে তার দাবি, এ ধরনের মহড়া ‘সম্পূর্ণ অনুপযুক্ত ও শত্রুতামূলক’ বার্তা দেয়।

তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত যৌথ সামরিক মহড়া পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে। উত্তর কোরিয়া এখনো ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া শুরু হওয়ার কথা। ট্রাম্প বলেন, মহড়া শুরুর সময় খুব কাছাকাছি চলে আসায় এখন তা বাতিল করার সুযোগ নেই।

ট্রাম্প তার পোস্টে আরও জানান, সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইরানের ‘পরমাণু নিরস্ত্রীকরণ’ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে দক্ষিণ কোরিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।

এর এক দিনেরও কম সময় আগে কিম জং উনের সঙ্গে ২০১৮ সালের একটি পুরোনো ছবি প্রকাশ করেছিলেন ট্রাম্প। ছবিটির প্রসঙ্গে তিনি কিমের সঙ্গে নিজের ‘দারুণ বন্ধুত্বের’ কথা উল্লেখ করেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে ‘আলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার ঘোষণা দেন। ১১ দিনব্যাপী এ মহড়ায় আগের বছরগুলোর মতোই বড় পরিসরে প্রশিক্ষণ হবে এবং এতে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে সামরিক কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টিও উল্লেখ করেন। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র রায়ান ডোনাল্ড বলেন, উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর যে ধরনের হুমকি তৈরি হতে পারে, সেই বিষয়টি বিবেচনায় রেখেই তাদের প্রশিক্ষণ পরিকল্পনা করা হয়েছে।

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা অবস্থান করছে।

এদিকে গত শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে ‘আগ্রাসী যুদ্ধের মহড়া’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানায়।

এর আগে কয়েক দিনের ব্যবধানে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা শনাক্ত করে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান। জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলতি মাসে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা ভেঙে যাওয়ার পর উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে। এর আগে ২০১৯ সালে ট্রাম্প উত্তর কোরিয়ার মাটিতে পা রাখা প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার ইরান যুদ্ধে সরাসরি সামরিক বা লজিস্টিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে ট্রাম্প অসন্তুষ্ট—তার সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে। জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্র দেশের সংঘাতে জড়ানোর অনাগ্রহ নিয়েও এর আগে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর সিদ্ধান্ত অবশ্য এবারই প্রথম নয়। ২০১৮ সালে কিমের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার সময় ট্রাম্প সামরিক মহড়া পুরোপুরি স্থগিত করেছিলেন। পরে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময়ও এসব মহড়ার পরিসর কমানো হয়েছিল।

এদিকে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে দুই দেশের চলমান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার প্রস্তাব দিয়েছেন। ১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তি হলেও দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের ঘোষণা দেয়নি।

সূত্র: বিবিসি

/আইএএম/
সম্পর্কিত
১৭ দিন দেরি করায় কর্মীকে বরখাস্ত করলো এআই বস
মিসরে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত কুশনারের বিরল বৈঠক
সড়ক নির্মাণে দেরির দায় ট্রাম্পের ওপর চাপালেন বিজেপি নেতা
সর্বশেষ খবর
‘প্রতিভার দিক দিয়ে বড় ভাই জায়ানকেও ছাড়িয়ে যাবে জাইদিন’
‘প্রতিভার দিক দিয়ে বড় ভাই জায়ানকেও ছাড়িয়ে যাবে জাইদিন’
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প
বাংলাদেশ থেকে কোন আন্তর্জাতিক রুটে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে
বাংলাদেশ থেকে কোন আন্তর্জাতিক রুটে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব