স্ত্রী ও তিন সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও তিন সন্তানকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কবীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতরা হলেন, খেমা প্যাটেল (২৭), তার সাত বছর বয়সী মেয়ে উর্মিলা এবং পাঁচ ও এক বছর বয়সী দুই ছেলে। অভিযুক্ত স্বামী দ্বারকা প্যাটেলের বয়স ৩০ বছর।

পুলিশ জানায়, এক বছরের বেশি সময় ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ছয় মাস আগে খেমা যৌতুক-নির্যাতনের অভিযোগে মাগরোন থানায় মামলা করেছিলেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

দামোহের পুলিশ সুপার আনন্দ কালাদগি বলেন, শুক্রবার আবারও স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। স্বজনেরা পরিস্থিতি শান্ত হয়েছে মনে করে সেখান থেকে চলে যান। শনিবার ভোরে দ্বারকা ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের ওপর হামলা চালান বলে অভিযোগ।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দ্বারকা বাড়ির বাহিরে কুঠার হাতে বসে আছেন এবং পরিবারের সদস্যদের হত্যার কথা বলছেন। পরে তাকে গ্রেফতার করা হয়। হত্যার পর তিনি পালানোর চেষ্টা করেননি। ঘটনার ধারাবাহিকতা ও আগের অভিযোগের বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এসএইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সর্বশেষ খবর
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
রাজধানীতে ৩ বাসে আগুন ও ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে ৩ বাসে আগুন ও ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে মারা গেলো দুজনেই
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে মারা গেলো দুজনেই
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার