দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২১:৫৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৫৪

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৫ নভেম্বর (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

গাজায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার হারালো হামাস; জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘কৌশল কাজ করবে না’; ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত; দিল্লিতে বায়ুদূষণ, অর্ধেক কর্মীদের বাসা থেকে কাজের নির্দেশ; ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬; হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা; মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাসের সূত্রগুলো। তবে তার নিহত হওয়ার বিষয়টি ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই আহ্বানকে কৌশল হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন আইজেনকট।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে সেনাবাহিনীর একজন মেজরসহ চার সদস্য এবং ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর ২৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। 

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় সরকারি দফতরগুলোতে ৫০ শতাংশ বা অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ দিয়েছেন দুই মন্ত্রী। পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা ও স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন।

ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যে শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। এটি তদন্তাধীন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইরনা।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্রের গুদামে বিমান হামলা চালিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। তবে এ হামলায় হতাহতের কোনও তথ্য এখনও জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা অঞ্চলের আকাশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রবিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
সর্বশেষ খবর
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হচ্ছে?
রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হচ্ছে?
দিনের শেষ বলে আউট হৃদয় 
দিনের শেষ বলে আউট হৃদয় 
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর