ইথিওপিয়ার কারাগারে ২৩ সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৪

ইথিওপিয়ার একটি কারাগারে ২৩ বন্দির মৃত্যু হয়েছে। এ কারাগারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বন্দি করে রাখা হয়েছিল। শনিবার এ ঘটনা ঘটে। ইথিওপিয়া সরকারের বরাত দিয়ে বিবিসি এ খবর  জানিয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পদদলিত হয়ে ২১ বন্দির মৃত্যু হয়। আর পালানোর সময় দুই বন্দিকে গুলি করা হয়। এতে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে বেনামি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, কারারক্ষীদের গুলিতেই বন্দিদের মৃত্যু হয়েছে। রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে কিলিন্টো কারাগার থেকে শনিবার গুলির শব্দ শোনা যায়। এরপরই কারাগারে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কারাগার কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

তবে একটি সূত্র দাবি করেছে, কারাগার থেকে পালানোর জন্যই আগুন লাগানো হয়। তবে এ দাবিটি বিবিসির পক্ষ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া যায়নি। সরকার নিহত কারাবন্দিদের পরিচয় প্রকাশ করেনি।

গত কয়েক মাসে ইথিওপিয়ায় বেশ কিছু বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী