সরকারবিরোধী বিক্ষোভের মুখে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৬, ২১:৩৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২১:৩৪

সরকারবিরোধী বিক্ষোভের মুখে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি সরকারবিরোধী বিক্ষোভের মুখে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ বিক্ষোভের নেতৃত্বে রয়েছে দেশটির দুটি বৃহত্তম জাতি। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম ডেসালেন জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

সম্প্রতি কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সর্বশেষ গত রবিবার ওরোমো উৎসবের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হন। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, টানা বিক্ষোভে কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজারকে আটক করা হয়েছে।

জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দেই। সরকারি অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশাসন ও বিচারিক ভবনে যে ক্ষতি হচ্ছে আমরা তা বন্ধ করতে চাই। আগামী ছয় মাসের জন্য এ জরুরি অবস্থা জারি থাকবে বলে জানান তিনি।

জরুরি অভস্থার বিস্তারিত এখনও স্পষ্ট নয়। বিক্ষোভকারীরা শক্তি প্রদর্শনের মুখে থেমে যেতে রাজি নয়। রাজধানী আদ্দিস আবাবামুখী অনেক সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

ওরোমো ও আমহারা জাতিভূক্ত মানুষ দেশটির মোট জনসংখ্যার ৬০ শতাংশ। বর্তমান প্রধানমন্ত্রী টাইগ্রিয়ান জাতিভুক্ত। ১৯৯১ সালে আমহারিক সমর্থিত দীর্ঘদিনের সামরিক শাসককে উৎখাত করে টাইগ্রিয়ানরা ক্ষমতা দখল করে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী