কেনিয়ায় তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪২

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৭

কেনিয়ায় তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডে  নিহত অন্তত ৪২ কেনিয়ার প্রধান হাইওয়েতে তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪২জন নিহত হয়েছেন। শনিবার শেষ রাতের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও সরকারিভাবে নিহতের সংখ্যা অনেক কম বলে জানানো হয়েছে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কেনিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, তেলবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নাইভাশা শহরে হাইওয়েতে থাকা অপর কয়েকটি যানবাহনগুলোর সঙ্গে ধাক্কা খায়। এরপরই তেলের ট্যাংকারে আগুন লেগে যায়।

রেড ক্রসের সেচ্ছাসেবি মোহা মরিস রয়টার্সকে বলেন, পুড়ে যাওয়া গাড়িগুলোর ভেতরে এখনও অনেক লাশ রয়ে গেছে।

কেনিয়ার পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের প্রধান সচিব ইরানগু নিয়াকেরা জানান, অগ্নিকাণ্ডে ১৩টি যান পুড়ে গেছে। এখন পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নাইভাশার এক কর্মকর্তা জানিয়েছে, বেশ কয়েকটি হাসপাতালে অন্তত ৫০ জন দগ্ধ ও আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ২০০৯ সালে পেট্রোলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম