আইভরি কোস্টে ছড়িয়ে পড়ছে সেনা বিদ্রোহ, চলছে সংঘর্ষ

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ২২:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২২:০৮

আইভরি কোস্টে ছড়িয়ে পড়ছে সেনা বিদ্রোহ, চলছে সংঘর্ষ আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানসহ বেশ কয়েকটি শহরে সেনা বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। শনিবার বিভিন্ন শহরে সরকারের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি চলছে। শুক্রবার বেতন ও বোনাস বৃদ্ধির দাবিতে এ সেনা বিদ্রোহ শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সরকারের বিশেষায়িত বাহিনী রিপাবলিকান গার্ডের সদস্যরা আবিদজানের তিনটির মধ্যে দুটি সেতু পাহারা দিচ্ছে। তৃতীয় সেতু পাহারায় মোতায়েন করা হয়েছে স্পেশাল পুলিশ ও মিলিটারি সিকিউরিটি ইউনিটের সদস্যরা।

খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে এ সেনা বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহী সেনারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বউয়াকি দখল করে নেয়।ওই দিন আরও চারটি শহরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সরকার বিদ্রোহীদের আলোচনার আশ্বাস শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

শনিবার সকাল থেকেই বউয়াকি ও কহরোগোতে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ও সেনারা জানিয়েছেন, মান, টউপ্লেউ ও আবিদজানের প্রধান প্রধান সেনা ক্যাম্পেও গোলাগুলি হয়েছে। এই শহরটিতে প্রায় ৫০ লাখ মানুষের বাস এবং এখানেই দেশটির প্রেসিডেন্ট কার্যালয়, মূল প্রশাসনিক দফতর ও সংসদ ভবন অবস্থিত। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের