শিশুদের মারধর নিষিদ্ধ করলো জিম্বাবুয়ে

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ২৩:২৬আপডেট : ০২ মার্চ ২০১৭, ২৩:২৭

শিশুদের মারধর নিষিদ্ধ করলো জিম্বাবুয়ে জিম্বাবুয়েতে স্কুল ও বাড়িতে শিশুদের মারধর নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এ নিষেধাজ্ঞা জারি করেছে। গ্রেড ওয়ানের ছয় বছরের এক শিশুর অভিভাবকের দায়ের মামলার রায়ে এ নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। তবে এই রায়কে দেশটির সাংবিধানিক আদালত অনুমোদন দেওয়ার পরই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, যদি এ নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয় তাহলে দেশটিতে কয়েক শতাব্দী ধরে শিশুদের প্রতি যে আচরণ করা হয় তার পরিবর্তন ঘটবে। আদালতের এ নিষেধাজ্ঞার বিরোধিতাও করছেন অনেক অভিভাবক। তবে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই এ নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল।

আদালতে মামলা দায়েরকারী অভিভাবক জানান, তার ছেলেকে স্কুলে রাবারের পাইপ দিয়ে নিয়মিত মারধর করে শাস্তি দেওয়া হতো। মারধরের দাগ শরীরে থেকে যেত কয়েকদিন। তিনি এসবের ছবিও তুলে রেখেছেন। তার ছেলে যন্ত্রণায় ঘুমাতে পারত না বলেও জানান তিনি।

বিচারপতি ডেভিড মাঙ্গোটা শিশুদের এ ধরনের শাস্তি দেওয়াকে অসাংবিধানিক বলে মত দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিশুরা অসদাচারণ করলেও অভিভাবক ও শিক্ষকদের উচিত নয় তাদের গায়ে হাত তোলা। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম