কোকা-কোলার পানীয় স্প্রাইট ও ফান্টা বিষাক্ত হতে পারে: নাইজেরীয় আদালত

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ২১:৩৪আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২১:৩৬

কোকা-কোলার পানীয় ফান্টা ও স্প্রাইট নাইজেরিয়ার লাগোস হাইকোর্টের এক বিচারক রুল জারি করে বলেছেন, আন্তর্জাতিক কোমলপনীয় নির্মাতা কোকা-কোলার পণ্য স্প্রাইট ও ফান্টা বিষাক্ত হতে পারে। বিচারপতি আদেদায়ো ওয়েবানজি স্থানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান নাইজেরিয়ান বটলিং কোম্পানি (এনবিসি)-কে নির্দেশ দিয়েছেন, ভিটাসিন সি-এর সঙ্গে মিশিয়ে এসব পানীয় যাতে পান না করা হয় সেজন্য বোতল ও কেন এর গায়ে সতর্কবানী সেঁটে দেওয়ার জন্য। তবে কোকা-কোলা  এ রুলকে বেঠিক ও বিজ্ঞানসম্মত নয় বলে উল্লেখ করেছে।

নাইজেরিয়ার লাগোস হাই কোর্টের রুলে উল্লেখ করা হয়েছে, কোকা-কোলার কোমল পানীয়তে উচ্চমাত্রার বেনজয়িক এসিড থাকার কারণে তা অ্যাসকরবিক এসিডের (ভিটামিন সি) সঙ্গে মিশিয়ে পান করলে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে।

বিচারপতি দেশটির ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল (নাফডাক) কর্তৃপক্ষকে স্বাস্থ্য সম্মত মান বজায় রাখতে না পারার জন্য ৬ হাজার ৩৫০ ডলার জরিমানা করেছেন।

বিচারপতি রুলে বলেন, নাইজেরিয়া বটলিং কোম্পানির প্রস্তুতকৃত ফান্টা ও স্প্রাইট ভোক্তাদের প্রতি দায়িত্বে অবহেলা দেখিয়ে নাফডাক। অ্যাসকরবিক এসিডের সঙ্গে মিশিয়ে যে পানীয় পান করলে বিষাক্ত হয়ে যায় তা সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে পারেনি।

দীর্ঘ ৯ বছর ধরে চলা একটি মামলার প্রেক্ষিতে এ রুল জারি করেন লাগোস হাই কোর্টের বিচারক। মামলাটি দায়ের করেছিলেন স্থানীয় ব্যবসায়ী ফিজাবি আবেদো। ২০০৭ সালে তিনি যুক্তরাজ্যে এনবিসি উৎপাদিত পানীয় রফতানি করতে চেয়েছিলেন। তবে যুক্তরাজ্যের কাস্টমস কর্তৃপক্ষ পরীক্ষা করে জানায়, আবেদোর পানীয় স্বাস্থ্য সম্মত নয় এবং মানুষের তা পান করা অনিরাপদ। ওই সময় যুক্তরাজ্য কর্তৃপক্ষ তা ধ্বংস করে দেয়।  এরপর এনবিসির বিরুদ্ধে মামলা দায়ের করে তিনি।

অবশ্য আদালতের এই রুলের বিরুদ্ধে নাফডাক ও এনবিসি আপিল করার ঘোষণা দিয়েছে।

কোকা-কোলার এক মুখপাত্র বলেছেন, আমাদের সবগুলো পণ্য নিরাপদ। যেসব দেশে এগুলো বিক্রি করা হয় ওই সব দেশে আমাদের বৈশ্বিক নিরাপত্তা ও পণ্যের মান নিশ্চিত করেই বাজারজাত করা হয়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম