নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৮

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৫

নাইজেরিয়ায় এক আত্মঘাতী হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে মাইদুগুরি শহরের কাছে এক মাছ বাজারে তিন আত্মঘাতী এই হামলা চালায়। হামলা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৮

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা সবাই ছিল নারী। তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

ইদ্রিসা বানা নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা একযোগে তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। তখন বাজারে বহু মানুষ কেনাকাটা করছিলেন।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরি। শহরটিতে ২০০৯ সাল থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক