২০২০ সালের মধ্যে পারমাণবিক চুল্লি বানাবে মিসর: রাশিয়া

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ২০:৪০আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২০:৪২

২০২০ সালের মাঝামাঝি নাগাদ দাবা পারমাণবিক কেন্দ্র নির্মাণে মিসর অনুমতি পাবে বলে জানিয়েছেন রাশিয়ার সহকারী শিল্প ও বাণিজ্যমন্ত্রী জর্জি কালামানোভ। তিনি জানান, এখন রাশিয়ার বিশেষজ্ঞরা পারমাণবিক কেন্দ্রটির নকশা চূড়ান্ত করার কাজের পাশাপাশি নির্মাণ এলাকায় জরিপ চালাচ্ছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

২০২০ সালের মধ্যে পারমাণবিক চুল্লি বানাবে মিসর: রাশিয়া

২০১৫ সালে উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূলের দাবা এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে মিসর। দেশটিতে প্রথমবারের মতো এই ধরনের কোনও বিদ্যুৎকেন্দ্র নির্মানে সেটিই ছিল প্রথম চুক্তি। ওই চুক্তি অনুযায়ী ওই প্রকল্পের জন্য মস্কোর কাছ থেকে ঋণ পাচ্ছে কায়রো।

২০১৬ সালে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ওই ঋণের পরিমাণ আড়াইশো কোটি মার্কিন ডলার। এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজে ৮৫ শতাংশের অর্থের যোগান দেওয়া হবে। ৩৫ বছর মেয়াদে এই অর্থ শোধ করতে হবে কায়রোকে। বাকি ১৫ শতাংশ অর্থের যোগান দেবে মিসর।

দাবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লি থাকবে। এর প্রতিটি থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মূল্যস্ফীতি ও বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার জন্য অনেকেই মিসরের সমালোচনা করে থাকেন।

/জেজে/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম