মালিতে জাতিসংঘ মিশনের ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত ৮ শান্তিরক্ষী

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১৯:২২আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:২৬

মালিতে জাতিসংঘের একটি মিশনের একটি ঘাঁটিতে আল-কায়েদা সংশ্লিষ্ট জিহাদিদের হামলায় অন্তত ৮ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।  মালিতে জাতিসংঘ মিশনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

মালিতে জাতিসংঘ মিশনের ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত ৮ শান্তিরক্ষী

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা হামলার কথা নিশ্চিত করেছেন। তারা জানান, হামলাকারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘ কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, উত্তর মালির কিদাল অঞ্চলের আগুয়েলহক ক্যাম্পে চালানো এই হামলায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

আগুয়েলহক ক্যাম্পে অবস্থানরত শান্তিরক্ষীরা আফ্রিকার দেশ শাদ থেকে আসা।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটছে মালিতে। দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত জঙ্গিরা নিয়মিত হামলা চালাচ্ছে। আগে মালির মধ্যাঞ্চলে হামলা হলেও এখন তা দেশজুড়ে ছড়িয়ে পড়ছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম