বন্ধ হলো লিবিয়ার বৃহত্তম তেলক্ষেত্র শাহারা

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১৬:৪৭আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৬:৪৮

লিবিয়ার জাতীয় তেল কোম্পানি দেশটির বৃহত্তম তেলক্ষেত্র শাহারায় তেল উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে পাইপলাইন বন্ধের পেছনে কারা দায়ী তা জানায়নি রাষ্ট্রীয় কোম্পানি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

বন্ধ হলো লিবিয়ার বৃহত্তম তেলক্ষেত্র শাহারা

শনিবার লিবিয়ার ন্যাশনাল ওয়েল কর্পোরেশন তেলক্ষেত্র শাহারা বন্ধের ঘোষণা দেয়। ভূমধ্যসাগরের উপকূলে জাউইয়া বন্দরের সঙ্গে সংযোগ পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর এই ঘোষণা দেওয়া হলো। শুক্রবার পাইপলাইনটি বন্ধ হয়।

শাহারা তেলক্ষেত্রটিতে প্রতিদিন প্রায় ২ লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন হয়। খলিফা হাফতারের অনুগত বাহিনী তেলক্ষেত্রটি নিয়ন্ত্রণ করত। এপ্রিলে খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি দেশটির রাজধানী ত্রিপোলি দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের অনুগত মিলিশিয়াদের সঙ্গে হাফতার বাহিনীর যুদ্ধ চলমান রয়েছে।
২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যার পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান