খরায় জিম্বাবুয়েতে অন্তত ৫৫ হাতির মৃত্যু

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ২২:৫৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৬:২৮

জিম্বাবুয়েতে ভয়াবহ খরার কারণে খেতে না পেয়ে গত দুই মাসে অন্তত ৫৫ হাতির মৃত্যু হয়েছে। দেশটির হুয়াঙ্গে জাতীয় পার্কে এসব হাতির মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খরায় জিম্বাবুয়েতে অন্তত ৫৫ হাতির মৃত্যু

চিড়িয়াখানার মুখপাত্র থিনাশি ফারাও বলেন, পরিস্থিতি খুব খারাপ। হাতিগুলো খেতে না পেয়ে মারা যাচ্ছে। এটি বড় সংকট।

তীব্র খরার কারণে জিম্বাবুয়ের ফসল উৎপাদনে বড় ধরনের ধস নেমেছে। এছাড়া চলমান অর্থনৈতিক সংকটে দেশটির এক-তৃতীয়াংশ জনগণের খাদ্য সহযোগিতা প্রয়োজন।

আগস্টে বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, দেশটির বিশ লাখ মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
মৃত হাতিগুলোর বেশ কয়েকটিকে পানির উৎসের ৫০ মিটারের কাছাকাছি পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, হাতিগুলো অনেকদূর পথ পাড়ি দিয়ে পানির কাছাকাছি পৌঁছায়। কিন্তু পুরোপুরি পৌঁছার আগেই সেগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চিড়িয়াখানার মুখপাত্র জানান, হাতির কারণে চিড়িয়াখানার সবজি উৎপাদন ব্যহত হয়েছে। এখানে ১৫ হাজার হাতি থাকার মতো উপযুক্ত। কিন্তু এখন রয়েছে ৫০ হাজারের বেশি হাতি।

মুখপাত্র আরও জানান, এই চিড়িয়াখানা সরকারি বরাদ্দ পায় না। কর্তৃপক্ষ কূপ খননের চেষ্টা করছে কিন্তু অর্থের অভাবে তা পারছে না।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম