নারীর খৎনা নিষিদ্ধ করলো সুদান

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ১৪:০৮আপডেট : ০২ মে ২০২০, ১৪:০৯

আফ্রিকার দেশ সুদানে নারীর খৎনাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অপরাধে ৩ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নারীর খৎনা নিষিদ্ধ করলো সুদান

সুদানে নারীদের খৎনার বহুল প্রচলন রয়েছে। জাতিসংঘের তথ্য মতে, দেশটির ১৪ থেকে ৪৯ বছরের নারীদের মধ্যে ৮৭ শতাংশ বিভিন্ন ধরনের খৎনার শিকার হয়েছেন।

নারীর খৎনা বা ফিমেল জেনিটাল মিউটিল্যাশন (এফজিএম)-এর ফলে মূত্রনালীর সংক্রমণ, জরায়ু সংক্রমণ, কিডনি সংক্রমণ, সিস্ট, প্রজনন সমস্যা তৈরি হয়।

সাংস্কৃতিক বিশ্বাস থেকে মেয়েদের সম্মান ও বিয়ের জন্য খৎনা আবশ্যক বলে বিবেচনা করা হয়।

এর আগেও সুদানে দেশব্যাপী এই রীতিকে নিষিদ্ধ করার চেষ্টা নেওয়া হয়েছিল। কিন্তু তা পার্লামেন্টে আটকে যায়। অবশেষে ২২ এপ্রিল আইন সংশোধনের মাধ্যমে নারীর খৎনাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হলো। আইন অনুসারে, যে কেউ চিকিৎসাকেন্দ্র বা অন্য কোথাও নারীর খৎনা করলে তিন বছরের কারাদণ্ড ও জরিমানা গুনতে হবে।

গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে নারীদের খৎনা নিষিদ্ধ করা হচ্ছে। ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্তত ২৯টি দেশে এখনও নারী খৎনার প্রচলন রয়েছে। যদিও এসব দেশের অন্তত ২৪টিতে নারী খৎনাবিরোধী আইন বা নিষেধাজ্ঞা রয়েছে। সুদানের বেশ কয়েকটি রাজ্যে নারী খৎনা বেআইনি হলেও তা খুব মেনে চলা হয় না। 

/এএ/
সম্পর্কিত
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেউত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
সর্বশেষ খবর
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ 
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ 
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার