মিসরে ৩ হাজার বছর পুরনো নগরীর সন্ধান

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ২১:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৪৬

মিসরের দক্ষিণাংশে লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার চার’শ বছরের বেশি সময়ের প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। দেশটির আর্কিওলোজিক্যাল মিশনের প্রধান জাহি হাওয়াজ বৃহস্পতিবার এ কথা জানান।

মিসর-বিষয়ক প্রধান পুরাতত্ত্ববিদ হাওয়াজ জানান, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১ খ্রিস্টপূর্ব) আমিনহোটেপ তৃতীয়’র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল। রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খ্রিস্টপূর্ব) মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো।

হাওয়াজ জানান, ‘এই নগরীকে বলা হতো অ্যাসেনসিওন অব অ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিসর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল।’

তিনি আরও বলেন, ‘নগরীর বিভিন্ন সড়কে বিভক্ত ছিল, ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার।’

পুরাতত্ত্ব মিশন প্রধান জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে এখানে খনন কাজ শুরু হয় এবং সেখানে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল। সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম