লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ১৯:১১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৯:১১

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৩০ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার অভিবাসীবাহী রাবারের একটি নৌকা সমুদ্রে ডুবে গেলে এই আশঙ্কা তৈরি হয়। অভিবাসী উদ্ধারে নিয়োজিত একটি দাতব্য সংস্থা এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ইউরোপীয় মানবিক গ্রুপ এসওএস মেডিটারানিয়ান জানায়, লিবিয়া উপকূলে আন্তর্জাতিক জলসীমায় চরম দুর্দশার মুখে পড়া তিনটি নৌকার উপস্থিতির ব্যাপারে তাদেরকে মঙ্গলবার অবহিত করা হয়েছে।

স্বেচ্ছাভিত্তিক পরিচালিত মেডিটারানিয়ান উদ্ধার হটলাইন অ্যালার্ম ফোনের মাধ্যমে তাদেরকে বিষয়টি অবহিত করা হয়।

ভাড়া করা জাহাজের পাশাপাশি এনজিও’র ওশেন ভাইকিং জাহাজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই এলাকা অভিমুখে রওনা দিয়েছে। ওই উপকূলে ছয় মিটার উচ্চ সামুদ্রিক ঢেউ রয়েছে।

ওশেন ভাইকিংয়ে থাকা অনুসন্ধান ও উদ্ধার সমন্বয়কারী লুইসা আলবারা বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে জীবিতাস্থায় কাউকে খুঁজে পাইনি। তবে আমরা ডুবে যাওয়া নৌকার কাছে কমপক্ষে ১০টি লাশ দেখতে পেয়েছি। এ দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে।

এসওএস মেডিটারানিয়ানের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিস্তীর্ণ এ সাগরে ইতোমধ্যে ৩৫০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার প্রাণ হারানোদের নাম এ পরিসংখ্যানে যুক্ত করা হয়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর চিফ অব স্টাফ ইউজেনিও আম্ব্রোসি জানান, মধ্য ভূমধ্যসাগরে এই নৌকাডুবির ঘটনায় অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, তিউনিসিয়া উপকূলে ইউরোপ অভিমুখী আফ্রিকান অভিবাসীদের বহন করা একটি নৌযান ডুবে যাওয়ায় কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী