সোমালিয়ার সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১৫

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ১৭:৫৮আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:০১

আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠেছে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্প। মঙ্গলবার জেনারেল ধেগোবাদান মিলিটারি ক্যাম্পে হামলায় কমপক্ষে ১৫ সেনা সদস্য নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সেনা কর্মকর্তা মোহাম্মেদ আদান জানান, ‘সদ্য নিযুক্ত সেনাদের প্রশিক্ষণের সময় ছদ্মবেশে ছিলো কয়েকজন। তারাই ওই হামলা চালিয়েছে। আমি এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ দেখেছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে’।

আত্মঘাতী বোমা হামলায় আহতদের উদ্ধার করে মোগাদিসু মদিনা হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর এলাকাটি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িতরা দায় স্বীকার করেনি। গত ১৮ মাসের মধ্যে এটি সবচেয়ে নৃশংস হামলার ঘটনা। ২০১৯ সালে দেশটির এক নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৮১ জন প্রাণ হারান।

সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাব দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। রাজধানীসহ ছোট বড় শহরে হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দেয় তারা।

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের