মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ০৪:২০আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:২০

মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আলজেরীয় পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পশ্চিম সাহারা নিয়ে মরক্কো ও আলজেরিয়ার সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজ করছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লামামরা বলেন, আজ থেকে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। মরক্কোর বাদশাহ কখনও আলজেরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করেননি।

এই বিষয়ে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বাদশাহ মোহাম্মদ আলজেরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নর আহ্বান জানিয়েছিলেন।

গত সপ্তাহে আলজেরিয়া দাবি করে, প্রাণঘাতী দাবানলের জন্য যে গোষ্ঠী দায়ী তারা দেশটিতে সন্ত্রাসী সংগঠন এবং এদের সমর্থন দিচ্ছে মরক্কো।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
হাকিমি-দিয়াজকে নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল 
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী