হাজার হাজার বিদ্রোহীকে হত্যার দাবি ইথিওপিয়ার

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৯

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে টাইগ্রে এলাকায় প্রায় পাঁচ হাজার ছয়শ’ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত নভেম্বর থেকে ওই এলাকায় সংঘাত চললেও কোন সময়ের মধ্যে এতো বিদ্রোহীকে হত্যা করা হয়েছে সেবিষয়ে কিছু জানায়নি সেনাবাহিনী। তবে প্রতিনিধিদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ের সংঘাতেই এসব বিদ্রোহী নিহত হয়ে থাকতে পারে।

ইথিওপিয়ার সিনিয়র জেনারেল বাচা দেবেলে এক বিবৃতিতে জানান, সংঘাতে আরও প্রায় দুই হাজার তিনশ’ বিদ্রোহী আহত এবং আরও দুই হাজারকে আটক করা হয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে জানিয়েছে, এই সংঘাতের কারণে লাখ লাখ বেসামরিক মানুষ অভুক্ত থাকতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল বাচা দেবেলে অভিযোগ করেন টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ইথিওপিয়াকে ভাঙার চেষ্টায় রয়েছে। তিনি দাবি করেন, টিপিএলএফ এর একটি অংশ টাইগ্রে ও আমহারা প্রদেশের হুমেরা সীমান্ত নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে তাদের সম্পূর্ণ হটিয়ে দেওয়া হয়।

তবে ইথিওপিয়ার সেনাবাহিনীর দাবি নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি টিপিএলএফ।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের