গিনিতে অভ্যুত্থান চেষ্টা: সেনাবাহিনীর ক্ষমতা দখলের দাবি

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডের ভাগ্যে কী ঘটেছে তা অস্পষ্ট। সত্যতা নিশ্চিত না হওয়া এক ভিডিওতে দেখা গেছে তিনি সেনাদের হাতে বন্দি রয়েছেন এবং সেনারা ক্ষমতা দখলের দাবি করেছে। জাতীয় টেলিভিশনে সেনারা দাবি করেছে, সরকার ভেঙে দেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষমতা দখলের একটি চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে প্রেসিডেন্সিয়াল গার্ড।

রাজধানী কোনাক্রিতে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়ার কয়েক ঘণ্টা পর এসব তথ্য হাজির হলো।

টেলিভিশন ভাষণে অজ্ঞাত নয় সেনা হাজির হয়েছেন। অনেকের গায়ে দেশটির জাতীয় পতাকা মোড়ানো রয়েছে। তারা দাবি করে, সরকারের ভয়াবহ দুর্নীতি, অব্যবস্থাপনা ও দারিদ্র্যের কারণে সেনারা ক্ষমতা দখল করেছে।

এসময় তারা নিজেদের জাতীয় পুনর্মিলন ও উন্নয়ন কমিটি বলে দাবি করে। তারা জানায়, সংবিধান স্থগিত করা হয়েছে এবং নতুন ও আরও অন্তর্ভুক্তিমূলক সংবিধান গঠনের জন্য আলোচনা চলবে।

একাধিক খবরে বলা হয়েছে, এই অভ্যুত্থানের নেতৃত্বে রয়েছে সেনাবাহিনীর অভিজাত একটি ইউনিট। যার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মামাদি দৌমবৌয়া।

এর আগে বিবিসি’র খবরে বলা হয়েছিল, রাজধানী প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। কারা জড়িত তা স্পষ্ট নয়। কালৌম জেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। কালৌম এর সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র সেতু সিল করে দেওয়া হয়েছে। এখানেই সরকারের বেশিরভাগ মন্ত্রী বসবাস করেন।

 

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম