ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করবে সুদানের সামরিক বাহিনী

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:৫৭

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক-কে পুনর্বাহল করতে যাচ্ছে সামরিক বাহিনী। চলমান সহিংসতার মধ্যেই বেসামরিক ও সামরিক সরকারের প্রতিনিধিদের মধ্যে সমঝোতার মধ্যে দিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে সমঝোতা হয়। তবে রবিবার এতে স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন সুদানের উম্মা পার্টির প্রধান ফাদলাল্লাহ বার্মা নাসির। চুক্তিতে স্বাক্ষরের পর একটি স্বাধীন মন্ত্রিসভা গঠন করা হবে। পাশাপাশি অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক সব রাজনৈতিক বন্দি ও সাংবাদিককে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এতে সুদানের গণতন্ত্র উত্তরণে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রবিবার সুদানজুড়ে বিক্ষোভে নেমেছে অভ্যুত্থানবিরোধীরা। সামরিক শাসনের বিরোধিতায় চলমান আন্দোলনের মধ্যে নতুন করে বড় পরিসরে বিক্ষোভ নেমেছে। আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

গত ২৫ আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। পরবর্তীতে চাপের মুখে নিরপাত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়।

/এলকে/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী