করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২১, ২১:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২১:৩৩

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এটি কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে, এ নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন ধরনের নাম দেওয়া হয়েছে, (বি.১.১.৫২৯)। চিহ্নিত ভ্যারিয়েন্ট একাধিকবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। বতসোয়ানা ও হংকং থেকে দক্ষিণ আফ্রিকায় আসা ভ্রমণকারীদের মধ্যেও এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় কমপক্ষে একশ' জনের মধ্যে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে প্রাথমিকভাবে দেখা গেছে, আফ্রিকার অধিক জনবহুল প্রদেশ গৌতেং-এ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দেশের অন্যান্য আটটি প্রদেশেও থাকার আশঙ্কা করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। তবে গৌতেং প্রদেশের ৯০ শতাংশ নতুন শনাক্ত বি.১.১.৫২৯ হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

এ নিয়ে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) বলেছে, বিজ্ঞানীরা অল্প সংখ্যক মানুষের মাঝে কোভিড-১৯ এর নতুন একটি ধরন শনাক্ত করেছেন। নতুন ভ্যারিয়েন্টের করণীয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচওকে শুক্রবার জরুরি বৈঠকে বসার তাগিদ দিয়েছে দেশটি।

গত বছরের শেষ দিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে দক্ষিণ আফ্রিকায় করোনার বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ পর্যন্ত ডেল্টা, আলফা ও আফ্রিকাসহ বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের দাপট দেখেছে বিশ্ব।

/এলকে/
সম্পর্কিত
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা