মালিতে পেতে রাখা বোমায় ৭ শান্তিরক্ষী নিহত

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৩৬

আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছে। জাতিসংঘের এক টুইটার বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় আরও তিন জন মারাত্মক আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ ডিসেম্বর) বান্দিয়াগারা এলাকায় একটি সরঞ্জামবাহী বহরে বোমা বিস্ফোরিত হয়। ওই এলাকায় আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো সক্রিয়। তবে এখন পর্যন্ত কোনও গ্রুপই দায় স্বীকার করেনি।

আফ্রিকার অন্যতম বড় এবং দরিদ্র দেশ মালি। গত নয় বছর ধরে দেশটির সহিংসতা নিরসনে লড়াই করছে পুরনো উপনিবেশিক শক্তি ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মালির উত্তর ও মধ্যাঞ্চলে ১৩ হাজারের বেশি সেনা মোতায়েন রেখেছে। ২০১২ সালে দেশটিতে শুরু হওয়া সহিংসতা থামাতে এসব সেনা মোতায়েন করা হয়। তিন বছর পর এই সহিংসতা প্রতিবেশি নাইজার ও বুরকিনা ফাসো-তেও ছড়িয়ে পড়ে।

এসব এলাকায় সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

২০১৩ সাল থেকে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ২৩০ জন সদস্য নিহত হয়েছেন। এটাই জাতিসংঘের সবচেয়ে প্রাণঘাতী মিশন।

/জেজে/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের