নাইজেরিয়ায় প্রেসিডেন্টের বিমান ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণ, নিহত ৫

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩৩

নাইজেরিয়ার মাইদুগুরি শহরের কাছে একটি বিমান ঘাঁটির কাছে কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার এসব বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ওই ঘাঁটিটি প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ব্যবহার করে থাকেন। সেখানে তার সফরের আগেই এসব বিস্ফোরণ ঘটেছে।

মাইদুগুরি শহরটি নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের রাজধানী। গত ১২ বছর ধরে এই এলাকাতে ইসলামপন্থী বিদ্রোহীদের তৎপরতা চলছে। মাইদুগুরি শহর এবং আশেপাশের এলাকায় নিয়মিতভাবে বিদ্রোহীরা হামলা চালিয়ে থাকে।

মাইদুগুরির বিমান ঘাঁটি থেকে কয়েক শ’ মিটার দূরে গোমারি আয়াফে এলাকায় বিস্ফোরণে চার জন নিহত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। বিস্ফোরণের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমান ঘাঁটিতে নামেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে খোলা ট্রাকে করে আহতদের হাসপাতালে নিতে দেখার কথা জানিয়েছেন। বিস্ফোরণে অন্তত তিনটি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সন্দেহ ইসলামপন্থী বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

আহতদের নেওয়া হয়েছে উমারু শেহু হাসপাতালে। সেখানকার এক চিকিৎসক বলেন, ‘আমরা চার জনকে মৃত অবস্থায় এবং ১৫ জনকে আহত অবস্থায় পেয়েছি।’

মাইদুগুরির আরেক এলাকা আজিলারি ক্রসের বাসিন্দা হুসাইনি গারবা জানান, তিনি কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর বড় বিস্ফোরণের শব্দ শোনেন। দ্রুত বাড়িতে ফিরে দেখতে পান তার বাড়ি গুড়িয়ে গেছে আর ১৮ বছরের মেয়েটি মারা গেছে।

এসব বিস্ফোরণের বিষয়ে নাইজেরিয়ার সেনাবাহিনী ও প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি