অগ্নিকাণ্ডে ধসে পড়লো দ. আফ্রিকার পার্লামেন্টের ছাদ

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ০১:২০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০১:২০

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ধসে গেছে সেখানকার একটি ভবনের ছাদ। রবিবারের এই অগ্নিকাণ্ডে ন্যাশনাল অ্যাসেম্বলির কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। আগুন নেভাতে একাধিক অগ্নিনির্বাপক গাড়ির মাধ্যমে চেষ্টা চালিয়ে যান দমকলকর্মীরা।

পার্লামেন্ট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কেপটাউন শহরের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জেপি স্মিথ জানান,পুরো পার্লামেন্ট কমপ্লেক্সটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি ভরে গেছে এবং ধোঁয়ার দাগ পড়ে গেছে। জেপি স্মিথ বলেন, পুরনো অ্যাসেম্বলি হলের ওপরের ছাদ পুরোটা ধসে গেছে আর এই সংশ্লিষ্ট সব অফিস ও ব্যায়ামাগার ধ্বংস হয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট কমপ্লেক্সে বেশ কয়েকটি ভবন রয়েছে। এর কয়েকটি ১৮৮৪ সালে নির্মিত। পার্লামেন্টের নিম্ন কক্ষ ন্যাশনাল  অ্যাসেম্বলি নিউ উইং নামে পরিচিত একটি অংশে অবস্থিত। আর উচ্চকক্ষ বা ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্সেস অবস্থিত ওল্ড উইং এ।

পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কমপ্লেক্সের ওল্ড উইং এ আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু নিউ উইং এ আগুন এখনো জ্বলছে।

জেপি স্মিথ জানান, রবিবারের অগ্নিকাণ্ডটি ২০২১ সালের মার্চের অগ্নিকাণ্ডের থেকেও মারাত্মক। মার্চে পার্লামেন্ট কমপ্লেক্সের ওল্ড অ্যাসেম্বলি অংশে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম