দ. আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন আটক

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ১১:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:৫২

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের পার্লামেন্টে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভবন ক্ষতিগ্রস্ত করা এবং চুরির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ওই ব্যক্তিকে আদালতে তোলা হবে। বিষটি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র।

পার্লামেন্টের আগুনকে 'ভয়াবহ এবং ধ্বংসাত্মক' বলে অবিহিত করেছেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। পার্লামেন্টের কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রবিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। আগুন নেভাতে একাধিক অগ্নিনির্বাপক গাড়ির মাধ্যমে চেষ্টা চালান প্রায় ৮০ জন দমকলকর্মী।

পরে পার্লামেন্ট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কেপটাউন শহরের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জেপি স্মিথ জানান, পুরো পার্লামেন্ট কমপ্লেক্সটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি ভরে গেছে এবং ধোঁয়ার দাগ পড়ে গেছে। পুরনো অ্যাসেম্বলি হলের ওপরের ছাদ পুরোটা ধসে গেছে আর এই সংশ্লিষ্ট সব অফিস ও ব্যায়ামাগার ধ্বংস হয়ে গেছে।

ভবনটিতে ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্বসামগ্রী রয়েছে বলে জানা গেছে। ভয়াবহ ঘটনার ফলে সেগুলোর কী অবস্থা তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিস্তর তদন্তে নেমেছে সরকার।

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট কমপ্লেক্সে বেশ কয়েকটি ভবন রয়েছে। এর কয়েকটি ১৮৮৪ সালে নির্মিত। পার্লামেন্টের নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি নিউ উইং নামে পরিচিত একটি অংশে অবস্থিত। আর উচ্চকক্ষ বা ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্সেস অবস্থিত ওল্ড উইং এ।

/এলকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের