বিমানের টয়লেটের ময়লার ঝুড়িতে পাওয়া গেলো নবজাতক

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ২১:৪৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:৪৯

মৌরিতাসের বিমানবন্দরের কর্মীরা একটি বিমানের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে পেয়েছেন। বিমানে শিশুটির জন্মদানকারী সন্দেহে মাদাগাস্কারের ২০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ১ জানুয়ারি এয়ার মৌরিতাসের বিমানটি মাদাগাস্কার থেকে স্যার সীউসগুর রামগুলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটিতে নিয়মিত তল্লাশি চালানোর সময় বিমানবন্দরের কর্মকর্তারা নবজাতককে দেখতে পান। দ্রুতই তারা শিশুটির চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যান।

মা সন্দেহ করা নারী প্রথমে শিশুটির গর্ভজাত বলে অস্বীকার করেন। পরে তার মেডিক্যাল পরীক্ষা করা হয়। তখন নিশ্চিত হওয়া গেছে যে, তিনি সদ্য সন্তান জন্মদান করেছেন।

ওই নারীকে হাসপাতালে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তিনি ও তার শিশু সুস্থ।

দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে মৌরিতাস এসেছেন ওই নারী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে নবজাতককে প্রত্যাখ্যানের অভিযোগ আনা হতে পারে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম