নারী হত্যায় ভেড়ার সাজা

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১৯:০৩ আপডেট : ২৬ মে ২০২২, ১৯:০৭

দক্ষিণ সুদানে এক নারী হত্যার দায়ে একটি ভেড়াকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। ভেড়াটি একটি সামরিক ক্যাম্পে কারাভোগ করবে। এ ঘটনা সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে সংবাদ ও সামাজিক মাধ্যমে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের রুমবেক শহরে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও ভেড়ার মালিককে নির্দেশ দিয়েছেন আদালত।

এ প্রসঙ্গে মেজর এলিজা মাবর বলেন, ভেড়াটি ৪৫ বছর বয়সী আধিউ চ্যাপিংকে বারবার আক্রমণ করেছিল। আঘাতেই মৃত্যু হয়।

অভিযোগের ভিত্তিতে ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ক্ষতিপূরণ হিসেবে নিহতের পরিবারকে পাঁচটি গরু দিতে হবে ভেড়ার মালিককে। পরিবারের অভিযোগ, ভেড়ার আক্রমণেই মারা যান আধিউ।

লেকস প্রদেশের প্রথাগত আইন অনুযায়ী, কোনও পোষা প্রাণী কাউকে হত্যা করে আর তা প্রমাণ হলে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে গরু দেওয়ার বিধান রয়েছে। দক্ষিণ সুদানের আদালত জানান, প্রচলিত আইনের ভিত্তিতেই অভিযুক্ত ভেড়াটিকে কারাদণ্ডের পাশাপাশি মালিককে জরিমানা করা হয়েছে।

সূত্র: নিউজউইক, এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত