জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে তানজানিয়ার কফি চাষ

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২২, ২০:১৩আপডেট : ০২ জুলাই ২০২২, ২০:১৯

তানজানিয়ার কফির সুনাম রয়েছে পৃথিবীজুড়ে। কিন্তু জলবায়ু পরিবর্তনে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটির উত্তরাঞ্চলীয় কিলিমাঞ্জারো অঞ্চলের কফি চাষিরা, এতে তাদের আয় ও জীবিকায় ব্যাপক প্রভাব ফেলেছে।

তানজানিয়া কফি রিসার্চ ইনস্টিটিউটের ব্যবস্থাপক ড্যামিয়ান এমটেগা বলেন, মাউন্ট কিলিমাঞ্জারোর আশেপাশে ক্রমবর্ধমান তাপমাত্রা ও পোকামাকড়ের প্রাদুর্ভাবে কফি উৎপাদন কমে গেছে ৭৫ শতাংশ।

তানজানিয়া আফ্রিকা মহাদেশে তৃতীয় বৃহত্তম কফি উৎপাদক। দেশটিতে বার্ষিক গড়ে ৪০ হাজার মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে কফি। সরকারের পরিসংখ্যান অনুযায়ী বছরে ১৬ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ আয় হয়।

মেটগার তথ্যঅনুসারে, লাভজনক কফির ৭০ শতাংশ উৎপাদন হয়ে তানজানিয়ায়। কিন্তু অস্বাভাবিক তাপমাত্রা বাড়তে থাকায় ঝুঁকিতে পড়েছে। আরবিকা জাতের কফির জন্য হালকা বৃষ্টি এবং চার মাস শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। কিন্তু বৃষ্টির দেখাই নেই।

নিম্নাঞ্চলে কফি চাষের জন্য উপযুক্ত নয়, ফলে কিলিমাঞ্জারোর কিছু কৃষক উঁচু জায়গায় যেতে বাধ্য হয়েছেন। যেখানে তাপমাত্রা কিছুটা শীতল থাকে।

উত্তর কিলিমাঞ্জারোর পাহাড়ে এক হেক্টর জমিতে কফি চাষ করছেন স্থানীয় বাসিন্দা ভিকি ম্যাসাওয়ে। আবহাওয়া খারাপের কারণে তার কফির ফলনে প্রভাব পড়ছে। তিনি বলেন, 'আমরা খুবই খড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বৃষ্টি একদমই অপ্রত্যাশিত'।

শতাধিক কফি চাষির প্রতিনিধিত্ব করছেন ভিকি । তিনি বলেন, 'এই অঞ্চলে এক সময় স্থিতিশীল তাপমাত্রা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হতো। ফলে কফি চাষের জন্য আদর্শ ছিল'।

কিন্তু বিভিন্ন জাতের কফির আবাদ আগের চেয়ে কম। আবহাওয়া অনুকূলে না থাকায় এখানকার চাষিদের দুশচিন্তার মধ্যে দিয়েই কাটাতে হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

/এলকে/
সম্পর্কিত
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল