দক্ষিণ আফ্রিকার পানশালায় নির্বিচার গুলি, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২২, ১৭:৫৫আপডেট : ১০ জুলাই ২০২২, ১৭:৫৫

দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে সোয়েতো শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই হামলায় আরও ৯জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পুলিশ জানায়, মধ্যরাতের কিছুক্ষণ পর এই হামলা হয়। জোহানেসবার্গের ওরলান্ডো ইস্ট পানশালায় একদল সশস্ত্র ব্যক্তি প্রবেশ করে নির্বিচার গুলিবর্ষণ শুরু করে।

পুলিশ নিশ্চিত করেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে আরেকটি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোয়েতো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত পিয়েটারমারিতবুর্গের আরেকটি পানশালায় ওই হামলায় চারজন নিহত ও ৮ জন আহত হয়েছে।

পিয়েটারমারিতবুর্গের পুলিশ মুখপাত্র নকোবাইল গোয়ালা বলেন, ভিন্ন প্রদেশে হওয়ার কারণে আমরা দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে বলে মনে করছি না। আমরা নিজেদের ঘটনা তদন্ত করছি।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে সন্দেহ করা হচ্ছে।

উভয় হামলার ক্ষেত্রেই অজ্ঞাত বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং পলাতক রয়েছে। হামলায় কতজন জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম সহিংসতাপ্রবণ দেশ দক্ষিণ আফ্রিকা। প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ খুন হন। যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ।

/এএ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব