অবতরণের সময় উল্টে গেলো উড়োজাহাজ, অক্ষত যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২২, ২০:২০আপডেট : ১৮ জুলাই ২০২২, ২০:২০

সোমালিয়ার রাজধানীতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের সময় দুর্ঘটনায় উল্টে যায়। তবে এতে থাকা ৩০ জনের বেশি যাত্রীর কেউ হতাহত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ঘটনার ফুটেজে দেখা গেছে, মোগাদিসুতে বিমানবন্দরের কাছে দুর্ঘটনাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ফকার ৫০ মডেলের উড়োজাহাজটি উল্টে আছে।

এটি জুব্বা এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। বাইডোয়া শহর থেকে রাজধানীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উড়োজাহাজের সব যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

/এএ/
সম্পর্কিত
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
সর্বশেষ খবর
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে