দাবানলে আলজেরিয়ায় ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২২, ০৮:৩৭আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:১৯

আলজেরিয়ার উত্তরাঞ্চল বিধ্বস্ত করে ফেলা এক দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজুদ জানিয়েছেন, তিউনিসিয়া সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যাতেও হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা বেশ কয়েকটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলো।

খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, এল তারফ সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা। সেখানে প্রায় ১৬টি দাবানল বাড়ছে।

সেতিফে নিহত ৫৮ বছরের মা ও ৩৬ বছরের মেয়ের পরিচেয় এখনও প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের শিখা বহু বাড়ি ও গ্রামে পৌঁছে গেছে।

প্রতি বছরই উত্তর আলজেরিয়া দাবানলের কবলে পড়ে। গত বছর এই দাবানলে ৯০ জনের মৃত্যু এবং এক লাখ হেক্টরের বনভূমি ধ্বংস হয়েছে বলে মনে করা হয়।

গত আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজুদ আলজেরিয়ার কাবিয়েল অঞ্চলে একই সঙ্গে বেশ কয়েকটি স্থানে দাবানলের জন্য অগ্নিসংযোগকে দায়ী করেন। তিনি দাবি করেন, একই সঙ্গে প্রায় ৫০টি দাবানল ছড়িয়ে পড়ার ঘটনাকে কেবল অপরাধীর হাত দিয়ে ব্যাখ্যা করা যায়।

বুধবারের হতাহতের সংখ্যা নিয়ে এই গ্রীষ্মে আলজেরিয়ায় দাবানলে মৃত্যুর সংখ্যা ৩০ জন ছাড়িয়ে গেছে। এমন এক সময়ে এই দাবানল তৈরি হয়েছে যখন ইউরোপের ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, স্পেন এবং ইতালিসহ ভূমধ্যসাগরীয় অঞ্চল দাবানলে পুড়ছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম