কাঁচির এক পোঁচে ভেঙে পড়লো সেতু!

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৬
video

প্রথম দৃষ্টিতে মনে হবে সেতুটি বেঁধে রাখা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা দিয়ে। উদ্বোধনের সময় কাঁচি দিয়ে মাত্র একবার কাটতে না কাটতেই পুরো সেতুটি ধসে পড়লো।

ঘটনাটি ঘটেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে। রাজধানীর একটি ছোট নদীতে কংক্রিটের এই নতুন পায়ে হাঁটার সেতুটি তৈরি করা হয়েছিল। ফিতা কেটে সেতুটি উদ্বোধন করছিলেন হুরলাইন বাদিলা।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুটি ধসে পড়ার সময় পানিতে পড়া এড়ানোর জন্য মরিয়া চেষ্টা হিসেবে তিনি কাঁচি ধরা হাতে অপর এক ব্যক্তির স্যুটের কলার ধরেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মুহূর্তের মধ্যেই উল্লাস ধ্বনি উদ্বেগ ভরা চিৎকারে পরিণত হয়। সেতু ধসে আটকে পড়াদের উদ্ধারে মানুষ ছুট দেন।

কেউ গুরুতর আহত হয়েছেন কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে অনভিজ্ঞ মানুষেরা সেতুটি তৈরি করেছেন। সেতুটিকে ভার বহনে শক্তিশালী করতে পর্যাপ্ত পরিমাণ সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রে হিসাবে ভুল করেছেন নির্মার্তারা।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
সর্বশেষ খবর
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু