কঙ্গোতে স্টেডিয়াম ভেঙে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ২১:৪৭আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২১:৪৭

কঙ্গোতে একটি স্টেডিয়াম ভেঙে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার রাজধানী কিনশাসায় অবস্থিত ওই স্টেডিয়ামে একটি কনসার্ট দেখতে গিয়েছিল বিপুল সংখ্যক দর্শক। এক পর্যায়ে দর্শকদের উপচেপড়া ভিড়ে স্টেডিয়াম ভেঙে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আসেলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

এদিন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে জনপ্রিয় সংগীতশিল্পী ফ্যালি ইপুপার গান দেখতে হাজির হয় ৮০ হাজারেরও বেশি দর্শক। এই সংখ্যা রাজধানী শহরে অবস্থিত স্টেডিয়ামটির ধারণক্ষমতার চেয়ে ঢের বেশি। মানুষের উপচে পড়া চাপে ভিআইপি ও সংরক্ষিত আসনের দিকেও যেতে বাধ্য হয় বহু দর্শক।

স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল আসেলো ওকিতো জানিয়েছেন, পুলিশ ১১ জনের প্রাণহানির তথ্য নথিভুক্ত করেছে পুলিশ। এর মধ্যে দমবন্ধ হয়ে এবং স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়ে ১০ জন নিহত হয়েছেন। আরও সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম