বাইডেনের নির্দেশে সোমালিয়ায় আইএসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৬:১৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫

মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযানে সোমালিয়ায় উত্তরাঞ্চলের জঙ্গিগোষ্ঠী আইএসের এক শীর্ষ নেতা নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জানান, বিল্লাল আল-সুদানী আইএসের নেতা। এই অভিযানের বিষয়ে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমতি দেন। ২৫ জানুয়ারি অপারেশনটি পরিচালনা করা হয়।

মার্কিন প্রতিরক্ষা অস্টিন আরও বলেন, আফগানিস্তানসহ পুরো বিশ্বে আইএসের উপস্থিতি বাড়াতে গোষ্ঠীটির কার্যক্রমে অর্থায়নের জন্য দায়ী ছিলেন নিহত আল সুদানী।

মার্কিন সামরিক বাহিনীর অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি বাইডেন প্রশাসন। তবে বার্তা সংস্থা রয়টার্সকে একাধিক মার্কিন কর্মকর্তা জানান, অভিযানে আল সুদানীর ১০ সহযোগীও নিহত হন।

২০১২ সাল থেকে আল সুদানীর ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি