মোটা মানুষের খেতাব জিততে যা যা করে প্রতিযোগীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ০৮:০০আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৮:৩৮

এক সময় মোটা হওয়াকে সু-স্বাস্থ্যের অন্যতম লক্ষণ ভাবা হতো। যদিও কালের পরিক্রমায় এমন ধারণা বদলেছে অনেক আগেই। স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবাচ্ছে মানুষকে। এখানকার মানুষ, স্থূলতার ক্ষতিকর দিক নিয়ে যতটা অবগত ততটাই স্বাস্থ্য সচেতন। শুধু সুস্থ থাকার জন্যই নয়, স্থূলতার চেয়ে মানুষের কাছে এখন হালকা গড়নের শরীর বেশি আকর্ষণীয়।

এক্ষেত্রে আফ্রিকার দেশ ইথিওপিয়ার ওমো ভ্যালির বোদি জাতিগোষ্ঠীর কাছে সৌন্দর্যের সংজ্ঞা পুরোপুরি ভিন্ন। স্বাস্থ্য অধিকারী পুরুষদের আকর্ষণীয় হিসেবে বিবেচনা করে এই গোষ্ঠীর লোকেরা। প্রতি বছর ঘটা করে মোটা হওয়ার প্রতিযোগিতাও আয়োজন করে আসছে তারা। স্থূলতার এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে, কায়েল।

মোটা হওয়ার এই প্রতিযোগিতা বোদি জাতির কাছে গুরুত্বপূর্ণ বাৎসরিক একটি উৎসব। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যার পেটের মেদ সবচেয়ে বেশি, বিজয়ের মুকুট হবে তারই। এমনকি ‘বছরের সবচেয়ে মোটা মানুষ’-এর উপাধি পাবে সে। আজীবন তাকে দেওয়া হবে বিশেষ সম্মান।

প্রতিযোগিতার ৬ মাস আগে থেকেই শুরু হয় প্রস্তুতি শুরু হয়। বোদি জাতির পুরুষরা ৬ মাস ধরে বিভিন্ন পদ্ধতিতে মোটা হতে সর্বোচ্চ করে। এক্ষেত্রে তারা সবচেয়ে বড় পরিবর্তন আনে খাদ্যাভ্যাসে। প্রতিদিনের খাবারের তালিকায় গরুর দুধ, দই, মধু ইত্যাদি থাকে। এছাড়া গরুর রক্তও বিশেষ পানি হিসেবে পান করে থাকে তারা। এসময় সব ধরনের কায়িক পরিশ্রম থেকে দূরে থেতে বেশিরভাগ সময় খাওয়াতে ব্যস্ত থাকে। 

প্রতি বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত কায়েল উৎসবের দিন গায়ে কাঁদা মেখে অংশ নেন প্রতিযোগীরা। নির্বাচনের মধ্যে দিয়ে বেছে নেওয়া হয় বিজয়ীকে!

/এটি/এলকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?